২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে কাতারের আমির আল থানি

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক সফর করছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ  আল থানি। রবিবার তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দেখা করেন।  এসময় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিপুল সহায়তা প্রদান করেন কাতারি আমির। এই সফরের আগেই অবশ্য তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ মিলিয়ন কাতারি রিয়াল দান করেছেন কাতারি আমির। এছাড়া দেশটি তুরস্কে ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বোঝাই অসংখ্য বিমান পাঠিয়েছে। দেশটিতে একটি কাতারি উদ্ধারকারী দলও পৌঁছেছে। এছাড়া দেশটি তুরস্কে ১০ হাজার অস্থায়ী ঘর পাঠিয়েছে। সম্প্রতি কাতারের টন টন সহায়তা তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছেছে।

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে কাতারের আমির আল থানি

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার