২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে ক্ষতিগ্রস্থদের জন্য ৪৩ মিলিয়ন ডলারের আবেদন রাষ্ট্রসংঘের

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য রাষ্ট্রসংঘ ৪৩ মিলিয়ন ডলারের আবেদন জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হান্স ক্লুগ বলেন, ‘আগামীতে দ্বিগুণ সহায়তা লাগতে  পারে। ক্ষয়ক্ষতি ও সংকটের বিষয়ে জানা গেলেই সব স্পষ্ট হবে।’ ক্লুগ জানান, এই সহায়তার অর্থ দিয়ে দুর্গম এলাকার অসহায় মানুষদের সহায়তা করা হবে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা হবে ও জরুরি ওষুধ-চিকিৎসা সামগ্রী কেনা হবে। সহায়তার অর্থ দিয়ে বিশেষত মহিলা, শিশু ও বয়স্কদের চিকিৎসা করা হবে।’ ক্লুগ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় অঞ্চলে ৭৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সবচেয়ে বড় মেডিকেল এমার্জেন্সি টিমকে পাঠিয়েছে। সংস্থাটির আরও ১০টি সহায়তাকারী দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে।

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে ক্ষতিগ্রস্থদের জন্য ৪৩ মিলিয়ন ডলারের আবেদন রাষ্ট্রসংঘের

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার