২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে মালয়েশীয় প্রধানমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের প্রতি সমবেদনা জানাতে আঙ্কারা সফরে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আঙ্কারায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়াতেপ প্রদেশ ভ্রমণে গিয়ে  সেখানকার চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। শতাব্দীর ভয়াবহ  এই প্রাকৃতিক দুর্যোগের পর মালয়েশিয়া সরকার দেশটিতে ৭৫ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, ‘ভূমিকম্পে প্রচুর প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে শোকাহত। মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আমার গভীর সহানুভূতি জানাই। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।’

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে মালয়েশীয় প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার