১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

       উদ্ধবের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ শিবসেনা নাম ও প্রতীক ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে উদ্ধব ঠাকরের দল। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে সেই মামলার জরুরি শুনানি করতে অস্বীকার করেছিল শীর্ষ আদালত। মঙ্গলবার সেই মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একনাথ শিন্ডের গোষ্ঠীকে বালাসাহেব  ঠাকরের দলের নাম ও চিহ্ন ব্যবহারের অধিকার দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশকেই সোমবার শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে উদ্ধবের শিবসেনা। তাদের পক্ষ থেকে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবিষয়ে কোনও নির্দেশ দিতে অস্বীকার করেন।

উদ্ধবের দাবি, শিবসেনার ওপর একনাথ শিণ্ডে গোষ্ঠীর কোনও অধিকার নেই। তাই এখনই যেন তাঁরা শিবসেনার সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নিজেদের অধিকার না দেখাতে পারে।

শিবসেনার মালিকানা নিয়ে গত শুক্রবার কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই মহারাষ্ট্র রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রবিবারই সঞ্জয় রাউত প্রতীকের জন্য দু’ হাজার কোটি টাকার লেনদেনের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। এদিন উদ্ধব নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি করেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্ধব তাঁর বাবা বালাসাহেবের উত্তরাধিকারের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, ‘আমাদের দলের নাম ও প্রতীক চুরি করা হয়েছে। কিন্তু ঠাকরে নামটা কোনওভাবেই কেউ হাতিয়ে নিতে পারবে না।’ কমিশনের নির্দেশে শিবসেনার দখল ঠাকরে পরিবারের হাতের বাইরে চলে গিয়েছে। এদিন উদ্ধব বলেছেন, ‘কমিশনের সিদ্ধান্ত একেবারেই ভুল। কমিশনের এত তাড়াহুড়ো করার দরকার কী ছিল। এখন সুপ্রিম কোর্টই শেষ ভরসা।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

       উদ্ধবের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার