০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুশ রাষ্ট্রীয় নথিতে বিদেশি শব্দ নিষিদ্ধ  

পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০৫ সালে তৈরি  একটি আইনে সংশোধনী এনে এ নির্দেশ জারি করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় ওয়েবসাইটে সংশোধনীর বিষয়ে লেখা হয়েছে, এ উদ্যোগ রুশ ভাষা সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত করবে।

একইসাথে বিশ্বের দরবারে রুশ ভাষার আলাদা অবস্থান তৈরিতে সাহায্য করবে। সংশোধিত আইন অনুযায়ী, রাশিয়ায় রাষ্ট্রীয় নথিপত্রে কেবল রুশ ভাষাই ব্যবহার করতে হবে। তাতে এমন কোনও বিদেশি  শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না, যেগুলো রুশ ভাষায় সর্বজন  বিদিত নয়।

আইনে আরও বলা হয়েছে, অচিরেই রুশ ভাষার সঙ্গে ব্যবহারযোগ্য বিদেশি শব্দাবলীর তালিকা প্রকাশ করা হবে। তবে বিদেশি শব্দের ব্যবহারে কোনও সাজার সম্মুখীন হতে হবে কিনা, সে বিষয়ে সংশোধিত আইনে কিছু বলা হয়নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বসন্তে এসেছে গাছে গাছে আমের মুকুল রাউ ডন স্ট্রিটে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ রাষ্ট্রীয় নথিতে বিদেশি শব্দ নিষিদ্ধ  

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার