১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির হয়ে ব্যাটিং পন্টিংয়ের

পুবের কলম ওয়েবডেস্ক: বিরাট কোহলি রানে ফিরবেন। এমনটা মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন ক্যাপ্টেন রিকি পন্টিং। তিনি জানিয়েছেন, ‘ বিরাট কোহলি যে পর্যায়ের ক্রিকেটার তাতে তিনি অফ ফর্মে থাকলে কিছুটা চিন্তা হয় বই কি? কিন্তু যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে ভারতের যা টার্নিং পিচ তাতে সবাই ব্যর্থ।

সেখানে আলাদা করে বিরাটকে দোষ দেওয়া যায় না।’ ২০১৯ সালের পর থেকে টেস্টে কোন সেঞ্চুরি পাননি বিরাট। এটা এখন গোটা ভারতের কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পন্টিং এর মতে এটা কোনও সমস্যা নয়। তিনি বলছেন,’ বিরাটের মতন প্লেয়াররা ফিরে আসতে জানে।

শুধু একটু সময়ের প্রয়োজন।’ পাশাপাশি বিরাটকে পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন,’বিরাটের উচিত একটু সাবধানতা অবলম্বন করে খেলা। ও যে পর্যায়ের ক্রিকেটার তাতে আমি এটা নিশ্চিত বিরাট রানে ফিরবেই। ‘

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলির হয়ে ব্যাটিং পন্টিংয়ের

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার