২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য টিভি চ্যানেলকে ২৫ হাজার টাকা জরিমানা নিয়ন্ত্রক সংস্থার

পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিমদের বেছে বেছে আক্রমণের নিশানা করার জন্য জি নিউজ ১৮, ইন্ডিয়া এবং টাইমস নাউ-এর মতো বেসরকারি চ্যানেলগুলি ভর্ৎসনার মুখে পড়লো এমবিডিএস-এর (নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিট্যাল স্টান্ডার্ডস অথরিটি)। টিভি চ্যানেলগুলির এই নিয়ন্ত্রক সংস্থা উক্ত চ্যানেলগুলির বিরুদ্ধে মুসলিম বিরোধী বিষয়ে প্রোগ্রাম সম্প্রচার করার জন্য সোমবার সাতটি নির্দেশ দিয়েছে। পিউরিপোর্টে বলা হয়েছিল ভারতে মুসলিমদের জনসংখ্যা ২০৫০ সাল পর্যন্ত ৩১০ মিলিয়নে দাঁড়াবে। কিন্তু এটার উল্লেখ করে জি নিউজ খবরের অন্য অংশ চেপে দিল যেখানে বলা হয়েছিল ২০৫০ সাল পর্যন্ত হিন্দুদের জনসংখ্যা দাঁড়াবে ১.৩ বিলিয়ন। এভাবেই মুসলিমদের জনসংখ্যা দেখিয়ে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির চেষ্টা  করেছিল জিটিভি। এমবিভিএস-এর চেয়ারম্যান বিচারপতি এ কে সিকরি নিউজ ১৮-এর সঞ্চালক আমান চোপড়ার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। আমান চোপড়াকে ভবিষ্যতের জন্য সতর্কও করেছেন বিচারপতি সিকরি। এই নিউজ চ্যানেলের ‘দেশ নেহি ঝুকনে দেঙ্গে’ শীর্ষক এক অনুষ্ঠানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে ঘৃণা ছড়ানো হয়। এই অনুষ্ঠানে ফুটেজে দেখানো হয় গুজরাতে কীভাবে কতিপয় মুসলিমকে প্রকাশ্যে ল্যাম্পপোস্টে বেধে পুলিশ ডান্ডা দিয়ে মারছে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরা ডান্ডিয়া অনুষ্ঠানে পাথর ছুঁড়েছিল। এই পাথর ছোড়ার ঘটনাকেও জেহাদ বলে চালানো হলো। অনুষ্ঠানে বলা হল মুসলিমদের ডান্ডিয়া অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে এরা অনুষ্ঠানে পাথর ছুড়েছে। অনুষ্ঠানে এক মুসলিম প্যানেলিস্টকে সঞ্চালক প্রশ্ন করে হিন্দুদের গরবা অনুষ্ঠান নিয়ে মুসলিমরা এত উৎসাহী   কেন? হিন্দু মেয়েদের জন্য, মুসলিমরা নিজেদের মেয়েদের হিজাব পরিয়ে রাখে আর হিন্দু মেয়েদের দিকে কুনজর। এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন টিভি অনুষ্ঠানের সঞ্চালক।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মেসেজিং অ্যাপে ‘সিম সংযুক্তি’ বাধ্যতামূলক, আসছে নতুন নিয়ম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য টিভি চ্যানেলকে ২৫ হাজার টাকা জরিমানা নিয়ন্ত্রক সংস্থার

আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার