১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাক পুলিশ ভ্যানে হামলায় নিহত ৯

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পুলিশ বাহিনীর একটি ভ্যানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই  ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বালুচিস্তানের বোলানে সিবি ও কাচির কাছাকাছি কামব্রি সেতু এলাকায় সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। করাচির পুলিশ সুপার মাহমুদ নোতজাই এই তথ্য জানান। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলার ফলে ঘটেছে বলে অনুমান। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে। এসএসপি নোতজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। উল্লেখ্য, বালুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হল প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যেটি কারাগারসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে। এখনও পর্যন্ত বোমা হামলার দায় স্বীকার করেনি কেউ। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আধুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ ও কাপুরুষোচিত কর্মের মাধ্যমে ওরা খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়।’ মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘জনগণের কথা ভেবে এই ধরনের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হবে।’ বিজেঞ্জো নিহতদের ‘জাতীয় বীর’ আখ্যা দেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাক পুলিশ ভ্যানে হামলায় নিহত ৯

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার