২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালু-পত্নী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানা

পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবারেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে আট বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে মিলিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব । পরের দিনই তাঁর মা রাবড়ি দেবির বাড়িতে হানা দিল সিবিআই। ‘চাকরির বদলে জমি’ মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী  তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবীর বাড়িতে হাজির হয় সিবিআই। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ সিবিআইয়ের ১২ সদস্যের একটি দল চারটি গাড়িতে চেপে লালুপ্রসাদ যাদবের  বাড়িতে পৌঁছে যায়।

২০০৪ সালে রেলমন্ত্রী থাকাকালীন জলের দরে জমি কিনে তার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে। ২০২২ সালে এই অভিযোগ দায়ের হওয়ার পরে গ্রেফতারর হন লালু ঘনিষ্ট আধিকারিক ভোলা যাদব। সিবিআইয়ের দাবি, সোমবার শুধুমাত্র রাবড়ি দেবীকে জেরা করতেই তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন সংস্থার কর্তারা। আগে থেকেই এই বিষয়টি জানিয়ে রাখা হয়েছিল এবং রাবড়ি দেবীর সম্মতিতেই সোমবারের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নয় বিরোধী দলের নেতারা। পরের দিনই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে  সিবিআই হানা। অনেকে একে  রাজনৈতিক প্রতিশোধ বলে মনে করছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেন, ‘আগের দিনই চিঠি লিখেছেন তেজস্বী। পরের দিনই তাঁর মায়ের বাড়িতে সিবিআই পৌঁছে গেল। আসলে গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে বিজেপি সরকার। দুর্নীতি করে যারা বিজেপিতে চলে যায়, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না কেন?’

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লালু-পত্নী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানা

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার