১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে ১৫ মার্চ ডিএ মামলার শুনানি নয়!

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে আগামী ১৫ মার্চ ডিএ  মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে  ওইদিন সেই মামলার শুনানি সম্ভবত  হচ্ছে না বলে জানা গেছে। বাংলার বুকে রাজ্য সরকারের কর্মচারিরা কেন্দ্র সরকারের মতো ৩৮ শতাংশ হারে ডিএর দাবিতে আন্দোলন শুরু করেছেন।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন ৩ শতাংশের বেশি ডিএ দেওয়া এখন রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। এরই মাঝে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে ছিলেন আন্দোলনকারীরা। সেই সুপ্রিম কোর্টেও আবারও ওই মামলার শুনানি পিছিয়ে গেল। জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ এই মামলার শুনানি হবে না।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পরিবর্তে আগামী ১৩ মার্চ ঠিক হবে এই মামলার শুনানি কবে হবে। আবেদনকারীদের তরফে দেশের সর্বোচ্চ আদালতে ১৮ বা ২০ তারিখ মামলার দিন ফেলার অনুরোধ করা হতে পারে। আবার রাজ্যের তরফে তা ১৭ অথবা ২০ তারিখ করার অনুরোধ রাখা হবে। যে হেতু দুই পক্ষই ২০ মার্চ শুনানি ফেলার ক্ষেত্রে একমত হয়েছে তাই সেদিনই ডিএ মামলার শুনানির দিন ফেলতে পারে সুপ্রিম কোর্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের

আরও পড়ুন: সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট
ট্যাগ :
সর্বধিক পাঠিত

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে ১৫ মার্চ ডিএ মামলার শুনানি নয়!

আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার