০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘নেতানিয়াহুকে বয়কট করুন’

পুবের কলম,ওয়েবডেস্ক: বেপরোয়া হয়ে উঠেছেন ইসরাইলের ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহু। তিনি দেশটির বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপের ব্যাপারে কাউকেই তোয়াক্কা করছেন না। হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আমেরিকা-জার্মানিসহ বিভিন্ন দেশ তাকে সতর্ক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবুও তিনি অনড়। এমন প্রেক্ষাপটে নেতানিয়াহুকে বয়কটের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওলমার্ট বলেন, ‘বিশ্বনেতাদের উচিত নেতানিয়াহুকে এড়িয়ে চলা। কারণ তিনি দেশের বিচার ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তার এই পরিকল্পনা সুপ্রিম কোর্টকে দুর্বল করবে। ইসরাইলের দুই ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ও জার্মানির কথাও তিনি শুনছেন না।’ নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার ইসরাইলি আবারও রাস্তায় নেমে আসার পর বৃহস্পতিবার নেতানিয়াহুকে তড়িঘড়ি কোনও কিছু না করার ব্যাপারে পরামর্শ দিয়েছে আমেরিকা।

আরও পড়ুন: গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান

এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব নেতাদের উচিত নেতানিয়াহুর সঙ্গে দেখা না করা।’ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিও একই আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

আগামী সপ্তাহে সুনাকের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর। ওলমার্ট বলেন, ইসরাইলের বন্ধু দেশগুলোর সরকার প্রধানদের আহ্বান জানাব, তারা যেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক না করেন। কারণ বর্তমান সরকার অতি-জাতীয়তাবাদী দলগুলোর একটি জোট যারা দেশের সর্বোচ্চ আদালতকে দুর্বল করতে চায়।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘নেতানিয়াহুকে বয়কট করুন’

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার