১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

পুবের কলম প্রতিবেদক: কাতার বিশ্বকাপ শেষেই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এরপর থেকে ফ্রান্স দলের নতুন অধিনায়কের সিংহাসন একপ্রকার ফাঁকা ছিল। তবে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স। সেটা মাথায় রেখে ফ্রান্সের নতুন অধিনায়কের নাম বেছে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশম তাদের নতুন অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পের নাম ঠিক করে ফেলেছেন। ফ্রান্সের নতুন অধিনায়ক হতে চলেছেন ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। এর আগে তিনি ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে নিয়েছেন। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। এই পরিসংখ্যান এমবাপ্পেকে নতুন ফরাসি অধিনায়কের জায়গা রীতিমতো পাকা করে দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জোড়া গোল এমবাপ্পের, টানা ৬ ম্যাচে জয় রিয়ালের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার