২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমযানের বার্তা দিয়ে শুরু পুবের কলম দফতরের সৌহার্দ্যের ইফতার

পুবের কলমের ইফতারের আগে দোয়া।

পুবের কলম প্রতিবেদক: দুনিয়াজুড়ে কোটি কোটি ইসলাম অনুসারীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ঘুরে এল রহমতের মাস মাহে রমযান। রোযা পালনের প্রথম দিন মর্যাদার সঙ্গে অতিবাহিত হল। প্রতি বছরের মতো এবারও পুবের কলম-এর দফতর পার্ক স্ট্রিট সংলগ্ন ৫বি রডন স্ট্রিটে পাঁচতলার উন্মুক্ত পরিসরে অনুষ্ঠিত হল রমযান। আগমনের বার্তা দিতে আয়োজন হয় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবের কলম-এর সম্পাদক তথা প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান।

পুবের কলম-এর সাংবাদিক শেখ কুতুবউদ্দিন সুললিত কণ্ঠে কুরআন থেকে তেলাওয়াত করলেন। তাঁর বাংলা অনুবাদ করলেন সম্পাদক আহমদ হাসান ইমরান।
পত্রিকার ম্যানেজার কাজি আলি আকবর, সিনিয়র এডিটর মুহাম্মদ আলাউদ্দিন রমযানের গুরুত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরেন পত্রিকার সমস্ত কর্মীর নিকট। মুহাম্মদ আলাউদ্দিন বলেন, আমরা রমযান মাসে বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই পবিত্র মাসে দোয়া করলে ভীষণ কাজে লাগে। সে যেই ধর্মের মানুষ হোক না কেন, এই পবিত্র মাসে মহান সৃষ্টিকর্তার কাছে হাত পাততে পারেন মঙ্গলের জন্য।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, এই পবিত্র মাসের মর্যাদা অন্য সব মাসের চাইতে অনেক বেশি। এই মাসে মানুষ চেষ্টা করে আল্লাহর সঙ্গে বেশি করে সম্পর্ক গড়ার। দুনিয়ার মুসলিমরা সারা বছর ধরেই নামায পড়েন, দোয়া করেন। কিন্তু এই মাসে সওয়াব অনেক বেশি।
আমরা অনেক সময় নিজেদের কাজে ব্যস্ত হয়ে আল্লাহর প্রার্থনার কথা ভুলে যাই। রমযান মাসে রোযা করে আল্লাহর নৈকট্য লাভে মনোনিবেশ করতে হয় বেশি করে। আসলে এটা একটা জীবনধারনের প্রশিক্ষণ, যা পরবর্তী ১১ মাস অনুসরণ করা যায়।

আরও পড়ুন: পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

জনাব ইমরান বলেন, এই পবিত্র মাস আত্মসংযমের মাস, অশ্লীল কাজ ও সমস্ত পাপাচার থেকে বিরত থাকার প্রশিক্ষণের মাস। এটাই ইসলামের সৌন্দর্য্য, তিনি স্মরণ করিয়ে দেন, সাজ পোশাকের ফ্যাশন ও খাবার বা ইফতার নিয়ে মাতামাতি রমযানের শিক্ষা নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার অন্যতম ডিরেক্টর সাহাজেব জাফর।

আরও পড়ুন: হোয়াইট হাউজে ইফতার ট্রাম্পের

সংক্ষিপ্ত ঘরোয়া অনুষ্ঠান শেষে পুবের কলম-এর সব বিভাগের সমস্ত কর্মীদের নিয়ে একসঙ্গে শুরু হয় এ বছর রমযানের প্রথম ইফতার।
অন্যান্য বছরের মতো এবারও পত্রিকার রোযাদার মুসলিম কর্মীদের সঙ্গে সমবেতভাবেই হিন্দু কর্মীরাও ইফতারে অংশ নেবেন গোটা রমযান মাসজুড়েই।

সর্বধিক পাঠিত

ইসরায়েলের পর বাহরাইন, আমিরাত ও কুয়েতে বিস্ফোরণ; আকাশসীমা বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র রমযানের বার্তা দিয়ে শুরু পুবের কলম দফতরের সৌহার্দ্যের ইফতার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার