১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার শিবপুরে রামনবমীতে সংঘর্ষের ঘটনায় তদন্তে সিআইডি, চলছে ড্রোনে নজরদারি

পুবের কলম, ওয়েবডেস্কঃ  হাওড়ার শিবপুরে রামনবমীর ঘটনায় তদন্তের ভার নিল সিআইডি। এলাকাজুড়ে চলছে ড্রোনে নজরদারি। বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। চলছে পুলিশি টহলদারি। পুলিশের তরফ থেকে রাস্তায় অকারণে জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকে চলছে পুলিশি প্রচার।  ১৪৪ ধারা জারি আছে।

রাজ্য সরকারের নির্দেশে হাওড়া পুলিশের কাছ থেকে তদন্তভার হাতে নিল সিআইডি। তদন্তের নেতৃত্বে রয়েছেন আইজি, সিআইডি (ওয়ান) বিশাল গর্গ, সিআইডি (অপারেশন’স) সুখেন্দু হীরা।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

এখনও পর্যন্ত এই ঘটনায় দুটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শিবপুরের পরিস্থিতি। দোকান-পাঠ খুলেছে। জিটি যান চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন: মহেশতলার ঘটনায় নিখোঁজ কিশোরের সন্ধানে এবার সিআইডি-র দ্বারস্থ পুলিশ

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রামনবমীর সংঘর্ষের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। অভিযুক্তরা শাস্তি পাবেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আছে রাজ্য সরকার।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার শিবপুরে রামনবমীতে সংঘর্ষের ঘটনায় তদন্তে সিআইডি, চলছে ড্রোনে নজরদারি

আপডেট : ১ এপ্রিল ২০২৩, শনিবার