১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈধ রেজিস্ট্রেশনের দাবি টোটোচালকদের

পুবের কলম প্রতিবেদক: শহর বা গ্রামীণ এলাকায় ব্যাটারিচালিত টোটোর দাপট সবাই জানেন। কিন্তু এগুলোর বৈধ রেজিস্ট্রেশন নেই। ফলে অনেক সমস্যায় পড়তে হয় টোটোচালকদের। এবার তাই রেজিস্ট্রেশনের দাবি উঠল। মঙ্গলবার সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়ের ডাকে ই-রিক্সা বা টোটোর সরকারি রেজিস্ট্রেশন, চালকদের পরিবহণকর্মীর স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা প্রদান-সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল হয় কলকাতায়। শুধু তাই নয়, রাজ্যের পরিবহণমন্ত্রী ও শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশনও দেন টোটোচালকরা।

এ দিন দুপুরে কয়েকশো টোটোচালক রাজ্যের বিভিন্ন জেলা থেকে সুবোধ মল্লিক  স্কোয়ারে জমায়েত হোন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলার  ওয়াই চ্যানেলে বিক্ষোভ সভায় যোগ দেন টোটোচালকরা। সভাস্থল থেকে  অংশুধর মণ্ডলের নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর দফতরে ডেপুটেশন  দেন এবং রাজ্য সম্পাদক শ্যামল রামের নেতৃত্বে অপর তিনজনের প্রতিনিধি দল পরিবহণ দফতরে দাবিপত্র পেশ করেন।

এ দিকে ওয়াই চ্যানেলে বিক্ষোভ সভায় ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হারাধন দাস, অশোক দাস প্রমুখ। সভায় অশোক দাস বলেন, অবিলম্বে ই-রিক্সা বা টোটোচালকদের পরিবহণকর্মীর স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। হাজার হাজার টোটোচালকদের জীবন-জীবিকার কথা ভেবে টোটোকেও বৈধ রেজিস্ট্রেশন দিতে হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৈধ রেজিস্ট্রেশনের দাবি টোটোচালকদের

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার