১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাঙ্কশাল কোর্টে  কুণালের মানহানি মামলা শতরুপ – বিমান – সেলিমদের বিরুদ্ধে

পারিজাত মোল্লাঃ বুধবার কলকাতার ব্যাংকশাল আদালতে মানহানি মামলা দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ২২ লক্ষের গাড়ি বিতর্ক নিয়ে এই মামলা। শতরূপ ঘোষকে  আইনি নোটিস পাঠানোর পাশাপাশি মহম্মদ সেলিম  ও বিমান বসুকে  চিঠি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ । এবার তৃণমূলের মুখপাত্র কুণাল সিপিএমের তিন নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা  করলেন। এদিন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলা দায়ের করেছেন।

সেই মামলা গৃহীত হয়েছে বলে জানা গেছে কুণালের এই মামলা সম্পর্কে যুব সিপিএম নেতা শতরূপ বলেন, ‘মামলা করেছেন বেশ করেছেন। আদালতে দেখা হবে।’ যুব সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে সম্প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ চলছিলো । কুণাল প্রশ্ন তোলার দু’ঘণ্টার মধ্যে শতরূপ সিপিএমের রাজ্য দফতরে বসে সাংবাদিক সম্মেলন করে সেসব প্রশ্নের জবাব দেন সংবাদ মাধ্যমের সামনে । সেইসঙ্গে কুণালের উদ্দেশে ওইদিন তীব্র আক্রমণও শানান তিনি।

 তাতে টেস্টটিউব বেবি, কুণাল ঘোষের প্রয়াত বাবার প্রসঙ্গ টেনেও নানান কথা বলেছিলেন শতরূপ। এ নিয়ে আইনি নোটিস পাঠিয়ে শতরূপকে ক্ষমা চাইতে বলেন কুণাল। কিন্তু তা হয়নি। এবার মামলা হল আদালতে।বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা কেন?  সেই প্রসঙ্গে কুণাল ত বলেন, -‘শতরূপ সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে’। সেলিম, বিমানদের অনুমোদনে পার্টি অফিসে বসে কুত্‍সা হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের।জানা গেছে ১৯ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলার শুনানি চলবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যাঙ্কশাল কোর্টে  কুণালের মানহানি মামলা শতরুপ – বিমান – সেলিমদের বিরুদ্ধে

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার