১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেওয়াইসি সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যসচিবের

পুবের কলম প্রতিবেদকঃ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই জমা দেননি ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি। তাই সুবিধাপ্রাপ্তিতে দেখা দিয়েছে সমস্যা। সেই সমস্যার সমাধানের দ্রুত নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কেওয়াইসি জমা না দেওয়ার ফলে রাজ্য টাকা ছাড়লেও বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সংখ্যাটা প্রায় তিন লক্ষ। গত মঙ্গলবার মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি বলেন, কেওয়াইসি সমস্যায় দ্রুত ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: রাজ্য-কমিশন সংঘাত তুঙ্গে, মুখ্যসচিবকে চিঠি কমিশনের

পাশাপাশি, ভবিষৎ ক্রেডিট কার্ডের মতো ব্যাঙ্ক ভিত্তিক প্রকল্পগুলির সুবিধা যেন বেশির ভাগ মানুষ পান, সেই বিষয়েও জেলাস্তরে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন মুখ্যসচিব। তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনও কাজ পড়ে না থাকে।

আরও পড়ুন: মেয়াদ শেষ হচ্ছে ডিজি-মুখ্যসচিবের, রাজ্যের শীর্ষ পদে বড় রদবদলের সম্ভাবনা

উল্লেখ্য, মুখ্যসচিবের এই নির্দেশের পরেই বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জল্পনা। নবান্ন সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট।

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব

সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেওয়াইসি সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যসচিবের

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, বুধবার