২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ফের করোনায় মৃত্যু

পুবের কলম প্রতিবেদক: দেশ জুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের একবার ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। তারইমধ্যে কলকাতায় ফের মৃত্যু হল করোনা আক্রান্তের। মৃত ভাস্কর দাস, ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। সম্প্রতি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। রবিবার বাঘাযতীনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা রিপোর্ট পজিটিভ আসে ওই ব্যক্তির। এরপর বুধবার রাতে মৃত্যু হয় তাঁর।

সম্প্রতি কিছু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়েছে, তাতে আবার আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী আট থেকে দশ দিন সংক্রমণ ধাপে ধাপে বাড়বে। এরইমধ্যে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে গত দু’বছরে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা জেলাগুলিকে বিশেষ নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু’বছর রাজ্যের মধ্যে আক্রান্তের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা ও কলকাতা, এই দুই জেলার ওপর নজর রাখতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কোথাও কোনও কেস পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা, হাসপাতালগুলিকে রেডি রাখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই মুহূর্তে কলকাতায় করোনার পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তা সত্বেও সচেতনতামূলক প্রচার জারি রাখা হচ্ছে।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ফের করোনায় মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার