২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আমিই জিতব: এরদোগান

পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রিসেপ তাইয়েপ এরদোগান। বলেন, ‘আমি আমার  জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন। এ জন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে।’ বিশেষ সাক্ষাৎকারে এরদোগান আরও বলেন, ‘আমি একমাত্র রাজনীতিক যে জনতার মন বোঝে। মানুষের মনের ভাষা আমি পড়তে পেরেছি। তারা আমাকে বলেছে, আপনি এগিয়ে যান- আমরা আছি আপনার সঙ্গে।’

তুরস্কের নেতা আরও বলেন, ‘বিভিন্ন সমীক্ষার পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে- আমার জয় নিশ্চিত।’ উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে একযোগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোগানসহ মোট ৩ প্রার্থী লড়ছেন প্রেসিডেন্ট পদে। তবে মূল প্রতিযোগিতা হবে এরদোগান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিচদারোগ্লুর মধ্যে। এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিরোধী দল পিকেকেপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (এইচডিপি) হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

তিনি বলেন, তুর্কিরা নির্বাচনে সন্ত্রাসের সমর্থকদের কখনও বিজয়ী হতে দেবে না। নির্বাচনের আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এরদোগান বলেন, ‘দক্ষিণাঞ্চলে ধ্বংসাবশেষ অপসারণের প্রচেষ্টা চলছে। আমাদের স্থায়ী বাসস্থান নির্মাণের কাজ অব্যাহত রয়েছে এবং আমরা এক বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনে আমিই জিতব: এরদোগান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার