২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ফের লিভ ইন সঙ্গীকে খুন! বিবাহিত বোনের সাহায্যে ১২ কিলোমিটার দূরে দেহ ফেলে দিল প্রেমিক

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দিল্লি! লিভ ইন সঙ্গীকে খুন করে বোনের সাহায্য নিয়ে দেহ ১২ কিলোমিটার দূরে ফেলে এল প্রেমিক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মহিলার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শ্বাসরোধ করে খুনের পর দেহ ফেলে আসা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, মৃতা বয়স ২৫ বছর। লিভ সম্পর্কে জড়িত ছিলেন তিনি। শ্বাসরোধ করে খুন করে তার দেহ ঘর থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসেন প্রেমিক। এই ঘটনায় সঙ্গী হন প্রেমিকের বোন। শ্রদ্ধা হত্যাকাণ্ডের পর উত্তর-পূর্ব দিল্লিতে নারকীয় ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

অতিরিক্ত পুলিশ কমিশনার জয় তিরকে জানিয়েছেন, গত ১২ এপ্রিল পুলিশের কাছে মধ্যরাতে একটি ফোন আসে। এক ব্যক্তি জানান, একটি দেহ পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায়, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন ছিল না। শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা জল সরবরাহ ব্যাহত দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা

পুলিশ জানিয়েছে, মৃতার নাম রোহিনা। বিনীত নামে এক যুবকের সঙ্গে চার বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের জন্য চাপ দেওয়াতেই এই খুন। গত ১২ এপ্রিল দুজনের মধ্যে বিয়ে নিয়ে ঝগড়ার সূত্রপাত। তার পর শ্বাসরোধ করে খুন।  জানা গেছে, রোহিনা দেহ ফেল বিনীত সন্ধ্যায় তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন।  ৫০ জন তদন্ত আধিকারিকের একটি টিম এই ঘটনার তদন্ত নামে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বাইকে করে দুজন মানুষ কিছু বস্তাবন্দী করে নিয়ে যাচ্ছেন।  সিসিটিভি ফুটেজ ধরে পুলিশ জানতে পারে, বাইকটি গন্তব্যস্থল থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে থেমে যায়। এর দেখা যায় প্রেমিক তার বন্ধু মিলে দেহ ফেলে দিতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রেমিকের বোন পারুল। পুলিশ জানিয়েছে, পারুল দুজন পুরুষের মুখ একটি কাপড় দিয়ে ঢেকে দিতে সাহায্য করছিল, যাতে তাদের চেনা না যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে, পারুলের দুই শিশুপুত্র ২০ এপ্রিল বাড়িতে একাই ছিল।  সিসিটিভি ফুটেজের ওপরে নজর রেখেই পুলিশ মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। পুলিশ পারুলকে গ্রেফতার করে।  পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেন পারুল। বিনীত ও তার বন্ধু পলকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

পুলিশের তদন্ত অনুসারে, বিনীতের পরিবার  আগেই অপরাধের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে উত্তরপ্রদেশের বাগপতে এই হত্যাকাণ্ডের কারণে বিনীত ও তার বাবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। কিন্তু গত নভেম্বরেই জামিন পান তারা।

সর্বধিক পাঠিত

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ফের লিভ ইন সঙ্গীকে খুন! বিবাহিত বোনের সাহায্যে ১২ কিলোমিটার দূরে দেহ ফেলে দিল প্রেমিক

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, শনিবার