১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির পিএসজি ছাড়া নিয়ে নতুন গুঞ্জন!

পুবের কলম ওয়েব ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাওয়া নিয়ে অনেকদিন ধরেই জোর গুঞ্জন চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আর নাকি ভাবছে না পিএসজি! এই মৌসুম শেষ হলেই হয়তো তারা মেসিকে ছেড়ে দেবে। এমনকী মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাই করতে চায় না পিএসজি!

দুই বছর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন মেসি। সেই সময় ঠিক হয়েছিল দুই বছর পর চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে উভয় পক্ষ। কিন্তু সেটা এখন আর হবে না বলেই মনে করা হচ্ছে। শুধু মেসি নন, পিএসজি আরও অনেক তারকাকেই ছেড়ে দিতে পারে। ফরাসি ক্লাবের মালিক নাসের আল খেলাইফি এখন নাকি আর বড় নামের পিছনে ছুটতে রাজি নন। তিনি ফ্রান্সের ফুটবলারদের তুলে আনতে চান। এর ফলে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আরও বেড়ে গেল। আর্থিক কারণে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। এখনও স্প্যানিশ ক্লাবটির আর্থিক অবস্থা খুব ভালো নয়। টাকা জোগাড় করতে না পারলে কোনো কোনো ফুটবলারকে ছেড়ে দিতে হতে পারে। এর উপর মেসিকে ফেরাতে হলে আরও বিপুল টাকা খরচ হবে বার্সেলোনার। সেই টাকা তারা দিতে পারবে কি না সেই নিয়ে সন্দেহ আছে। ক্লাব ছাড়ার আগে যদিও পিএসজিকে লিগ জেতানোর দায়িত্ব থাকবে মেসির উপর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কড়া নিরাপত্তার মাঝেই আল-আকসায় প্রথম তারাবিহ, ভিড় মুসল্লিদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেসির পিএসজি ছাড়া নিয়ে নতুন গুঞ্জন!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার