২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড হামলা ছত্তিশগড়ে  

পুবের কলম, ওয়েবডেস্ক: : ছত্তিশগড়ে প্রাক্তন প্রেমিকের দেওয়া বিস্ফোরক ভরা হোম থিয়েটার ফেটে মর্মান্তিক মৃত্যু হয় সদ্যবিবাহিত বর সহ তার দাদার। এই ঘটনার জের কাটতে না কাটতেই ফের ছত্তিশগড়েই প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছুড়ে মারলেন প্রেমিকা। বস্তারের অতিরিক্ত পুলিশ কমিশনার নিবেদিতা পাল জানিয়েছেন, অ্যাসিড কাণ্ডে প্রধান অভিযুক্ত এক ২২ বছরের যুবতীকে গ্রেফতার করা হয়েছে। অন্য এক মহিলাকে বিয়ে করার জন্য প্রাক্তন প্রেমিকের ওপর এই অ্যাসিড হামলা বলে জানা গেছে। গত ১৯ এপ্রিল ২৫ বছরের ডমরুধর বাঘেল, ছোটে আম্বাল গ্রামে এক ১৯ বছরের তরুণীকে বিয়ে করতে যান। তখনই এই অ্যাসিড হামলা চালান অভিযুক্ত। এই ঘটনায় বর-কনে সহ ১০ জন দগ্ধ হয়েছেন।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৬ এ ধারায় (স্বেচ্ছায় অ্যাসিড ব্যবহার করে গুরুতর আঘাত করা) একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ কয়েকবছর ধরে তার ডমরুধরের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করে ডমরুধর। প্রেমিককে হত্যার পরিকল্পনা করেই পুরুষের ছদ্মবেশ ধরে সেই এই কাজ করেছে।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে কেউ দেখতে পায়নি। কারণ ওই সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

সর্বধিক পাঠিত

ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড হামলা ছত্তিশগড়ে  

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার