১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকো উপকূলে নীল গুহার সন্ধান

পুবের কলম,ওয়েবডেস্ক: মেক্সিকোর ইউকাতান দ্বীপের উপকূলে বিশ্বের দ্বিতীয় গভীরতম নীল গুহার সন্ধান মিলেছে। এই ব্লু হোল চেতুমাল উপসাগরে অবস্থিত। পানির নিচে অবস্থিত গুহাটি প্রায় ৯০০ ফুট গভীর। এর আয়তন ১ লক্ষ ৪৭ হাজার বর্গফুট। বিশাল সিঙ্কহোলটি ২০২১ সালে আবিষ্কৃত হলেও সম্প্রতি বৈজ্ঞানিক জার্নাল ফ্রন্টিয়ারস ইন মেরিন সায়েন্সে নথিভুক্ত করা হয়েছে। পানির নিচের এই গুহাগুলো চুনাপাথরে ভরা। ঝরে পড়া গাছ ও পাতা থেকে মৃত ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে এর অভ্যন্তর কালো দেখায় এবং আলোর অভাব থাকে। উপর থেকে এটি জলাভূমি ছাড়া আর কিছুই মনে হয় না, তবে নীচে যা রয়েছে তা অবিশ্বাস্য! মায়ান ভাষায় এর নাম ‘তাম জা’ যার অর্থ ‘গভীর জল’। এই নীল গুহাগুলিতে খুব কম অক্সিজেন থাকে, সূর্যের আলো কেবল তার পৃষ্ঠকে স্পর্শ করে।

আরও পড়ুন: মার্কিন পণ্যে পালটা শুল্ক চিন ও কানাডার
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেক্সিকো উপকূলে নীল গুহার সন্ধান

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার