১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বন্ধু মিলে সাঁকরাইল থেকে পুরী বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২

প্রতীকী ছবি

সুমিত দে: হাওড়ার সাঁকরাইল থেকে গাড়িতে পুরী বেড়াতে যাচ্ছিলেন পাঁচ বন্ধু। বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন তারা। প্রচন্ড গতিতে গাড়ি ছুটছিল পুরীর দিকে। ভোরবেলা সম্ভবত কিছুটা ঘুম চোখেই গাড়ি চালাচ্ছিলেন চালক। আচমকাই ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় জাইলো গাড়িটি। শনিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  বাংলার দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন গাড়িচালক সহ আরও তিনজন। বর্তমানে তাঁরা কটক সদর জেনারেল হাসপাতালে    চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, মৃতদের নাম গৌতম দাস (৩২) এবং শুভজিৎ ভৌমিক (২৮)। হাওড়ার সাঁকরাইলের মাশিলা এলাকার বাসিন্দা গৌতম পেশায় স্থানীয় পঞ্চায়েতের ঠিকাদার এবং হলদিয়ার বাসিন্দা শুভজিৎ পেশায় দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এঁদের আরও ৩ বন্ধু সহ গাড়িচালক কটক স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হাওড়ার সাঁকরাইল থেকে একটি জাইলো গাড়িতে করে পাঁচ বন্ধু পুরী বেড়াতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে বন্ধুরা খাওয়া-দাওয়াও করেন। দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁরা। এদিন সকাল ৬টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ভদ্রকের বায়াবানাপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সোজা ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতম নামে এক ব্যক্তির। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর যখন অবস্থায় গাড়িচালক সহ বাকিদের উদ্ধার করে কটক সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে শুভজিত নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

এই পথ দুর্ঘটনার খবর নিশ্চিত করে সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার জানান, এই দুর্ঘটনা নিয়ে ওড়িশা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুতই গৌতম ও শুভজিতের দেহ আমাদের পশ্চিমবঙ্গের দুই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

জানা গেছে মৃত দুই যুবকই বাবা-মায়ের একমাত্র সন্তান। এঁদের মধ্যে আবার শুভজিৎ অবিবাহিত এবং গৌতম বিবাহিত। তাঁর একটি ছোট ছেলেও রয়েছে। এই পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তৃণমূলে যাচ্ছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর? ছাব্বিশের ভোট ঘিরে জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ বন্ধু মিলে সাঁকরাইল থেকে পুরী বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার