১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাইলটের মহিলা বন্ধু ককপিটে কেন, ডিজিসিএ-র নোটিশ এয়ার ইন্ডিয়াকে

পুবের কলম,ওয়েবডেস্ক: দুবাই-দিল্লি ফ্লাইটে ককপিটে পাইলট তাঁর এক মহিলা বন্ধুকে ঢোকার অনুমতি দিয়েছিলেন। সেই নিয়ে এদিন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এবং ১৫ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলেছে। পাইলট দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত, ২৭ ফেব্রুয়ারি দুবাই-দিল্লি ফ্লাইটে ককপিটে পাইলটের এক মহিলা বন্ধু কেন ঢুকেছিলেন এবং কেন এই ব্যাপারে সময়মতো রিপোর্ট করা হয়নি। সেই কারণেই এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে। এ খবর প্রকাশ্যে আসার পর তা আলোচনার বিষয় হয়ে ওঠে। তারপরই তড়িঘড়ি বিষয়টি নিয়ে ডিজিসিএ ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন: নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ডিফেন্স অ্যান্ড কোয়ালিটি অপারেশন চিফ হেনরি ডনোহোকেও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিমানের পাইলট দলের এক সদস্য ডিজিসিএ-র কাছে অভিযোগ করেছিলেন যে পাইলট তার মহিলা বন্ধুকে ককপিটে ঢুকতে দিয়েছিলেন।

আরও পড়ুন: শাস্তির মুখে ইন্ডিগো, চার ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’-কে বরখাস্ত করল ডিজিসিএ

ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, যে সময়মতো ঘটনার রিপোর্ট না করার জন্য ২১ এপ্রিল নিজেই এয়ার ইন্ডিয়ার সিইও এবং ফ্লাইট সিকিউরিটির প্রধানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: যাত্রী দুর্ভোগে নড়েচড়ে বসল DGCA, বদল হলো পাইলটদের ছুটির নিয়ম

তিনি আরও বলেন, এ ছাড়া মামলার তদন্তও বিলম্বিত হয়েছে। উভয় কর্মকর্তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে নোটিশের জবাব দেওয়ার জন্য। আপাতত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই মাসে, ডিজিসিএ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলট দলের সমস্ত সদস্যকে ডিউটি (রোস্টার) থেকে সরিয়ে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ জারি করেছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাইলটের মহিলা বন্ধু ককপিটে কেন, ডিজিসিএ-র নোটিশ এয়ার ইন্ডিয়াকে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার