০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং: মণিপুরে তিন ঘণ্টার জন্য তুলে নেওয়া হল কারফিউ   

পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ মণিপুর। হিংসার ঘটনায় এখনও লাগাম দেওয়া যায়নি। নজরদারি চালাতে আকাশপথে নজরদারি চালাবে সেনা। এরই মধ্যে রবিবার সকালে তিন ঘণ্টার জন্য কারফিউ তুললো সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সামায়িক ভাবে এই কারফিউ তুলে নেওয়া হয়েছে বলেই খবর।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগের তুলনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে আমাদের একটু সুবিধাও হয়েছে।

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

উল্লেখ্য, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও তেতে রয়েছে এলাকা। দফায় দফায় অশান্তি, সংঘর্ষ লেগেই রয়েছে।অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, মণিপুর হিংসার জেরে এখনও পর্যন্ত ৫৬ জনেরও বেশি মৃত্যু হয়েছে।  বুধবার থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তি চলছে। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও কার্ফু জারি করেছে সরকার। রাজ্যের একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ শনিবার রাতে টুইট করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা এবং জরুরি কাজের জন্য রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চূড়াচাঁদপুরে কারফিউ সাময়িক ভাবে তোলা হচ্ছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছে সরকার।

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেকিং: মণিপুরে তিন ঘণ্টার জন্য তুলে নেওয়া হল কারফিউ   

আপডেট : ৭ মে ২০২৩, রবিবার