১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ কর্নাটকে ভোটগ্রহণ, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ, ১০ মে। কর্নাটকে চলছে ভোটগ্রহণ পর্ব। সকাল সকালই লাইন পড়ে মানুষ এসে জড়ো হয়েছে ভোটকেন্দ্রে। বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। দক্ষিণ ভারতের এই একটি মাত্র রাজ্য, যেখানে শাসকদল বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় এ রাজ্যে গিয়ে প্রচার সেরে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হেভিওয়েটরা৷ গত রবিবারই বেঙ্গালুরুতে মেগা রোড শো করেছিলেন নরেন্দ্র মোদি৷ প্রচার করেছেন অমিত শাহও৷ পিছিয়ে ছিল না কংগ্রেসও।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

২২৪টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে। গণনা ১৩ মে, শনিবার। এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের বুথে এসে ভোট দিয়ে গণতন্ত্রের এই উৎসবকে সমৃদ্ধ করার বার্তা দিয়েছেন।

সর্বধিক পাঠিত

ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ কর্নাটকে ভোটগ্রহণ, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার