২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য, তেলেঙ্গানায় আত্মঘাতী ৮ পড়ুয়া     

প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক: পরীক্ষায় অকৃতকার্য।মানসিক চাপে ও হতাশায় ২৪ ঘণ্টার মধ্যে তেলেঙ্গানায় ৮ পড়ুয়া আত্মঘাতী  হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানা বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। আশানুরূপ ফলাফল না হওয়ায় হায়দরাবাদ এবং নিজামাবাদের ৮ পড়ুয়া আত্মহত্যা করেছেন। পরীক্ষা দিয়েছিল মোট ৯ লক্ষের বেশি পড়ুয়া।

সর্বনিম্ন ৩৫ শতাংশ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন পড়ুয়ারা। সূত্রের খবর, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বনস্থলীপুরমের ১৭ বছরের ছাত্রী,  রায়দুর্গামের ১৬ বছর বয়সি একাদশ শ্রেণির ছাত্রী, নারেদমেটের দ্বাদশ শ্রেণির আরও এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন।

নিজামাবাদের আরমুরের একাদশ শ্রেণির পড়ুয়াও আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও হায়দ্রাবাদের সন্তোষ নগরের পি জাহ্নবী, খয়রাতাবাদ এলাকার গৌতম কুমার, মানিকোন্দা থেকে শান্তা কুমারী, মাহাবুবাবাদ জেলার নেরেডমেটের একজন করে ছাত্র আত্মঘাতী হয়েছে।

উল্লেখ্য, অকৃতকার্যের জন্য তেলেঙ্গানায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও পড়ুয়াদের চরম পদক্ষেপ নিতে দেখা গিয়েছে সেই রাজ্যে। ২০২১ সালে ৬ পড়ুয়ার আত্মহত্যার পর সরকারের তরফে একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াদের উত্তীর্ণ ঘোষণা করা হয়। মাত্র দুই সপ্তাহ আগেই ৪৮ ঘণ্টার ব্যবধানে অকৃতকার্যের জন্য অন্ধ্রপ্রদেশের ৯ পড়ুয়া আত্মঘাতী হন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য, তেলেঙ্গানায় আত্মঘাতী ৮ পড়ুয়া     

আপডেট : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার