১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিরোশিমায় গান্ধি মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রী মোদির

পুবের কলম,ওয়েবডেস্ক:হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপান পৌঁছন প্রধানমন্ত্রী। শনিবার হিরোশিমায় মহাত্মা গান্ধির মূর্তি উন্মোচন করে মাল্যদান করেন মোদি।

এদিন তিনি বলেন, ‘‌হিরোশিমার নাম শুনলে পৃথিবী আজও যেন আতঙ্কিত হয়ে উঠে। এই শহরে এই মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি জোগাচ্ছে মহাত্মার শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বাণী।’‌

শনিবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোদি। টুইটারে মোদি লেখেন, ‘‌আজ সকালে প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে খুবই সদর্থক বৈঠক হয়েছে। ভারত ও জাপানের দ্বীপাক্ষিক সম্পর্ক খতিয়ে দেখেছি আমরা। একই সঙ্গে, ভারতের জি২০ সভাপতিত্ব ও জাপানের জি৭ প্রেসিডেন্সি নিয়ে আলোচনা হয়েছে।’‌ এদিকে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হিরোশিমায় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মোদি। শনিবার রাতে আবার কোয়াড বৈঠকে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিরোশিমায় গান্ধি মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রী মোদির

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার