২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যু মিছিল বলিউডে, সড়ক দুর্ঘটনায় প্রয়াত বৈভবী, হৃদরোগে মৃত্যু নীতেশ পাণ্ডের  

পুবের কলম,ওয়েবডেস্ক: চলে গেলেন হিন্দি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়।খবর, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত এই অভিনেত্রীর। বয়স মাত্র ৩২। চণ্ডীগড়ের কাছে ঘটে দুর্ঘটনাটি।

পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময়েই তাঁর গাড়ি খাদে পড়ে যায়। সেই সময় বৈভবীর সঙ্গে ছিলেন তাঁর হবু স্বামীও। অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজক জেডি মাজেঠিয়া। সোমবারেই মৃত্যু হয় আদিত্য সিং রাজপুতের। একদিন পরেই ফের মৃত্যু সংবাদে শোকবিহ্বল বলিউড।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

জেডি মাজেঠিয়া টুইটে লেখেন, ‘‘দুঃসংবাদ শুনে স্তম্ভিত। খুব ভাল ছিলেন বৈভবী। সারাক্ষণ প্রাণশক্তিতে ভরপুর। আমার স্মৃতিতে ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ‘জ্যাসমিন’ হয়েই থেকে যাবেন। জীবন ভীষণ অনিশ্চিত, আবারও প্রমাণিত।’’ সম্ভবত বুধবার মু্ম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে ধারাবাহিক ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’-খ্যাত অভিনেত্রীর।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

বৈভবীর মৃত্যুসংবাদের রেশ কাটার আগেই ফের দুঃসংবাদ বলিউডে। মাত্র ৫১-তেই সফর শেষ নীতেশ পাণ্ডের! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ধারাবাহিক ‘অনুপমা’-র ‘ধীরজ’। মঞ্চ থেকে পর্দা— সবেতেই সফল তিনি। নীতেশ ‘ওম শান্তি ওম’-এ শাহরুখ খান এবং ‘খোসলা কা ঘোসলা’য় অনুপম খের, বোমান ইরানির সঙ্গে অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। নয়ের দশকের গোড়ায় মঞ্চাভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু। জনপ্রিয়তা পান ধারাবাহিক ‘তেজস’-এর হাত ধরে। ওই ধারাবাহিকে গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এর পরে, নীতেশ ‘অস্তিত্ব…এক প্রেম কাহানি’, ‘দুর্গেশনন্দিনী’, ‘মঞ্জিলে আপনি আপানি’ এবং আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেন।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যু মিছিল বলিউডে, সড়ক দুর্ঘটনায় প্রয়াত বৈভবী, হৃদরোগে মৃত্যু নীতেশ পাণ্ডের  

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার