২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে কুপিয়ে খুন, মাথায় গেঁথে গেল ছুরি  

পুবের কলম,ওয়েবডেস্ক: ১৬ বছরের এক নাবালিকাকে প্রায় ২০ বার ছুরির আঘাতে নৃশংস ভাবে খুন। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীর শাহবাদ ডেয়ারি এলাকায়। জানা গিয়েছে ওই এলাকাতেই বাড়ি মৃতা নাবালিকার। তাঁর বাড়ির বাইরেই নৃশংস ভাবে খুন করা হয়েছে  নাবালিকাকে।

তবে পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েটিকে ২০ বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করে। একটা সময়ে ছুরিটি আটকে যায় মেয়েটির মাথায়। সেই সময়ে পাশে পড়ে থাকা একটি সিমেন্টের চাঁই নিয়ে আঘাত করে মেয়েটিকে। ঘটনার সময় আশেপাশে ভিড় জমে গিয়েছিল। কিন্তু কেউই অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেননি।

জানা গিয়েছে, অভিযুক্ত এবং ওই মেয়েটির মধ্যে সম্পর্ক ছিল। ঘটনার একদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনার সময় মেয়েটি একটি নিমন্ত্রণ করতে যাচ্ছিল সেই সময় অভিযুক্ত তার ওপর হামলা চালায়। ঘটনার পর থেকে ছেলেটি পলাতক। তাকে খুব শীঘ্রই আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমিকাকে কুপিয়ে খুন, মাথায় গেঁথে গেল ছুরি  

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার