১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ বছর পর তৃণমূলে ফিরলেন সোমেন জায়া শিখা মিত্র

ছবিঃ খলিদুর রহমান

পুবের কলম ওয়েবডেস্কঃ সামান্য মনোমালিন্য হলেও তিনি কোনদিন তৃণমূল ছাড়েননি। ৬বছর পর ফের দলে ফিরে এমনটাই দাবি করলেন শিখা মিত্র।

প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই ফের ফিরলেন ঘরে।

রবিবার দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নেন শিখা মিত্র। তাঁকে দলের বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিধানসভা ভোটের ঠিক আগে শিখা মিত্রের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা দেখা দিয়েছিল। এমনকি বিজেপি চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী হিসেবে শিখা মিত্রর নামও ঘোষণা করে দেয়। কিন্তু শিখা বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চাননি। এমনকি তিনি এটাও জানান তাঁকে না জানিয়েই প্রার্থী তালিকায় নাম ঢুকিয়েছে বিজেপি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬ বছর পর তৃণমূলে ফিরলেন সোমেন জায়া শিখা মিত্র

আপডেট : ২৯ অগাস্ট ২০২১, রবিবার