১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্যুইটার সমীক্ষায় সর্বাধিক জনপ্রিয় নেতা ইমরান খান  

বিশেষ প্রতিবেদন: জনপ্রিয় ট্যুইটার পেজ ওয়ার্ল্ড টাইমসের এক সমীক্ষায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অপ্রতিরোধ্য ও পছন্দসই প্রার্থী হিসেবে আবির্ভূত হতে দেখা গেছে। বিস্ময়করভাবে তিনি একাই ভোট পেয়েছেন ৯৭ দশমিক ৭ শতাংশ।

ওয়ার্ল্ড টাইমসের এক পোস্টে বলা হয়, ওয়ার্ল্ড টাইমস একটি অত্যন্ত প্রত্যাশিত টুইটার সমীক্ষা পরিচালনা করেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছ থেকে বর্তমান সময়ে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়।

সমীক্ষার ফলে দেখা গেছে, পিটিআই প্রধান ইমরান খান বেশির ভাগ মতপ্রদানকারীর প্রিয় রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ৯৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন ইমরান খান। এদিকে, পিএমএল-এন-এর প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মাত্র ১ দশমিক ৬ শতাংশে ভোট পেয়েছেন।

আর প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ জারদারি পেয়েছেন ০ দশমিক ৭ শতাংশ। পাকিস্তানের জনগণের মাঝে ইমরান খানের যে ব্যাপক জনপ্রিয়তা আজও টিকে রয়েছে, তা এই সমীক্ষার ফলাফলে প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্যুইটার সমীক্ষায় সর্বাধিক জনপ্রিয় নেতা ইমরান খান  

আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার