২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ‘স্বামীর মৃত্যু হয়েছে’, স্ত্রীয়ের ভুয়ো ক্ষতিপূরণের দাবি! মামলা করলেন ক্ষুব্ধ স্বামী

পুবের কলম, ওয়েবডেস্ক: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় হতা-হতদের প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতীয় রেল, কেন্দ্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ সরকার সহ বাংলার রাজনৈতিক দল তৃণমূল। এবার সেই ‘ক্ষতিপূরণ’কে হাতিয়ার করেই মিথ্যা গল্প ফেঁদে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা সামনে এসেছে। রেল দুর্ঘটনায় ভয়াবহ অবস্থার মধ্যেই এই ধরনের জালিয়াতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশা রাজ্যের মুখ্য সচিব পি কে জেনা রেলওয়ে ও রাজ্যের পুলিশকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, জীবিত স্বামীর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ক্ষতিপূরণের দাবি করে বসেন স্ত্রী। ওড়িশার মানিয়াবান্ধা থানা থেকে জানানো হয়, ওই মহিলার নাম গীতাঞ্জলি দত্ত। দম্পতি দীর্ঘ ১৩ বছর আলাদা থাকেন। গীতাঞ্জলির দাবি ছিল, তার স্বামী বিজয় দত্ত গত ২ জুন ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, স্বামীর লাশও শনাক্ত করেছেন তিনি। এদিকে সমস্ত নথি খতিয়ে দেখা যায়, গীতাঞ্জলি দত্ত ভুয়ো কথা বলে ক্ষতিপূরণ দাবি করার চেষ্টা করেছেন। পুলিশ গীতাঞ্জলিকে সতর্ক করে দিয়ে ছেড়ে দিলেও স্ত্রীয়ের এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন স্বামী বিজয় দত্ত। জনসাধারণের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং তার মৃত্যুর জাল করার জন্য গীতাঞ্জলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিজয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা পুলিশেরও

দুর্ঘটনাটি বালেশ্বর জেলার বাহানাগা এলাকায় হওয়ায় মানিয়াবান্দা থানার ইনচার্জ বসন্ত কুমার সতপতী জানিয়েছেন যে, পুলিশ গীতাঞ্জলির স্বামীকে বাহানাগা থানায় অভিযোগ দায়ের করতে বলেছে। সেই সঙ্গে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব পি কে জেনা।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ‘স্বামীর মৃত্যু হয়েছে’, স্ত্রীয়ের ভুয়ো ক্ষতিপূরণের দাবি! মামলা করলেন ক্ষুব্ধ স্বামী

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার