২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের তিন জন

প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক: কেরলের হোটেল থেকে উদ্ধার হল চেন্নাইয়ের এক দম্পতি ও তাঁদের কন্যার দেহ। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, দিন কয়েক আগেই হোটেলে উঠেছিলেন ওই দম্পতি। বুধবার রাতে হোটেল ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা। বুধবার রাতে হোটেলের ঘর না ছাড়ায় হোটেলের এক কর্মী ওই দম্পতিকে ডাকতে যান।

বার বার ডাকার পরেও সাড়া না পেয়ে হোটেলের ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই ৩ জনের ঝুলন্ত দেহ দেখতে পায়। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট।

পুলিশের দাবি, সুইসাইড নোটে আর্থিক অনটনের কথা লেখা রয়েছে। তার জেরেই এই চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে লেখা ছিল। তবে চেন্নাইয়ের বাসিন্দা কেরলের হোটেলে কেন আত্মঘাতী হতে গেল, তা ভাবাচ্ছে পুলিশকে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের তিন জন

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার