২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশি হেনস্থায় জেরবার! উত্তরপ্রদেশে আত্মঘাতী ইউপিএসসি পড়ুয়া

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক:পুলিশি হেনস্থার জেরে লখনউতে আত্মঘাতী এক ইউপিএসসি প্রার্থী। মৃত পড়ুয়ার নাম আশিস কুমার। অভিযোগের তীর খোদ তিন পুলিশ  আধিকারিকের বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল উত্তর প্রদেশ পুলিশ।

সূত্রের খবর, দিনের পর দিন ৩ পুলিশ কর্মীর দ্বারা হেনস্থার শিকার হন ওই  পড়ুয়া। পরিশেষে আত্ম-হননের মতো চরম সিদ্ধান্ত নেন আশিস। তবে কেন পুলিশের রোষানলে পড়ল ওই ছাত্র তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। ঘটনায়  স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে পুলিশ। খুব তাড়াতাড়ি নেপথ্য কারণ জানা যাবে বলে আশ্বাস প্রশাসনের ।  বিগত কয়েক বছর ধরে হিংসাত্মক  অপরাধের নিরিখে গোটা দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। যেখানে রক্ষক নিজেই  ভক্ষকের ভূমিকা পালন করে সেখানে এহেন ঘটনা নয়া কিছু নয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইসরায়েলের পর বাহরাইন, আমিরাত ও কুয়েতে বিস্ফোরণ; আকাশসীমা বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশি হেনস্থায় জেরবার! উত্তরপ্রদেশে আত্মঘাতী ইউপিএসসি পড়ুয়া

আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার