২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

কৌশিক সালুই, বীরভূম:- পঞ্চায়েত ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকরতলা থানা এলাকায়। ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রসহ ধৃত ব্যক্তি হলেন শেখ ইসরাইল। বাড়ি কাঁকরতলা থানার হরিএকতলা গ্রামে। বাবুজোড় থেকে কদমডাঙা যাওয়ার রাস্তায় গত বৃহস্পতিবার গভীর রাত্রে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের টহলদারি গাড়ি নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করে। যদিও পুলিশকে দেখে বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

ধৃতের কাছ থেকে একটি ওয়ান শুটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে পাশাপাশি তার ব্যবহৃত টর বাইকটিও বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যা বীরভূমে, মৃত ৯৫ বছরের বৃদ্ধ

সার্কেল ইন্সপেক্টর মাধব মণ্ডল বলেন, ‘আপনি অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনে পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন’।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার