১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাকির হাবিবের দুর্দান্ত সেঞ্চুরিতে পি সেন ট্রফি জিতল মোহনবাগান

পুবের কলম, ওয়েবডেস্ক:  শাকির হাবিব গান্ধীর দুর্দান্ত সেঞ্চুরিতে ভবানীপুরকে ১ উইকেটে হারিয়ে পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। শনিবার রাতে ইডেন গার্ডেনসে রুদ্ধশ্বাস ফাইনালে ভবানীপুর প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৫২ রান করে। ভবানীপুরের শুরুটা ভালো না হলেও অভিষেক রামন এবং অনুস্টুপ মজুমদার দুর্দান্ত ব্যাটিং করলেন। তাদের দুজনের সেঞ্চুরি পার্টনারশিপে ভর করে ভবানীপুর বড় রান তোলে।

অভিষেক ৭৪ এবং অনুষ্টুপ ৭১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানের তিনটি উইকেট হারিয়ে মোহনবাগান বিপাকে পড়ে যায়। কিন্তু মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত সেঞ্চুরি হাসিল করেন শাকির হাবিব গান্ধী। ললিত যাদব মোহনবাগানের হয়ে কিছুটা টানার চেষ্টা করেন। কিন্তু শাকির এদিন ছিলেন অনবদ্য। তার ১৫৭ রানে ভর করে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। বিশেষ কারণে বেশ কিছু বছর বন্ধ ছিল পি সেন ট্রফি। এবছরই ফের চালু হলো। আর তরুণ শাকিরের ওপর ভর করে সেই ট্রফি চ্যাম্পিয়ন হলো মোহনবাগান।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাকির হাবিবের দুর্দান্ত সেঞ্চুরিতে পি সেন ট্রফি জিতল মোহনবাগান

আপডেট : ২৫ জুন ২০২৩, রবিবার