১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার, মন্দারমনিতে সম্বর্ধিত বাগানের ক্রিকেট দল

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২৯  জুলাই মোহনবাগান দিবস। কিন্তু এবার অদ্রিশে জুলাই মুহারম পড়ে যাওয়ায় মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে দুদিন। ২৯ এবং ৩০ শে জুলাই । আর সেই অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল।  সমুদ্র শহর মন্দারমনিতে শনিবার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বসেছিলেন মোহনবাগান কর্তারা। সেখানেই ঠিক হয় এবারের মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার।

আরও পড়ুন: মন্দারমণিতে প্রায় ৫০টি হোটেল বন্ধের নির্দেশ

বাংলা তথা ভারতীয় ফুটবলে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ভারতীয় ফুটবলের বেকেনবাওয়ার গৌতম সরকারকে মোহনবাগানের সেরা সম্মান প্রদান করা হতে চলেছে। ২৯  জুলাই বাগানের প্রাক্তন ফুটবলারদের নিয়ে হবে প্রদর্শনী ম্যাচ।  তারপর থাকছে কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যকে নিয়ে লেখা ‘ষোল আনা বাবলু’ বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। ৩০ জুলাইয়ের অনুষ্ঠানটি কিছুটা বড়। ক্লাবের বিভিন্ন সম্মান প্রদান করা হবে ঐদিন। সেদিনই থাকছে লোপামুদ্রা মিত্র ও বাবুল সুপ্রিয়র গানের অনুষ্ঠান।

মোহনবাগানরত্ন ছাড়াও ঐ দিন দেওয়া হবে আজীবনের স্বীকৃতি। সেই স্বীকৃতি পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার শঙ্কর ব্যানার্জি। ২০২২ ২৩ মরসুমের মোহনবাগানের সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন বিশাল কেইত। সেরা ক্রিকেট প্লেয়ার নির্বাচিত হয়েছেন অর্ণব নন্দী। বাংলার ফুটবল ময়দানের সেরা অফিশিয়াল হিসেবে মোহনবাগানের বিশেষ সম্মান পেতে চলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার নবাব ভট্টাচার্য। মোহনবাগানের সেরা ফরোয়ার্ড হিসেবে বিশেষ সম্মান পেতে চলেছেন দিমিত্রি পেত্রতস।

শনিবার মন্দারমনি তে মোহনবাগান ক্লাবের বিশেষ বৈঠকে সংবর্ধনা দেওয়া হলো পি সেন ট্রফি জয়ী মোহনবাগান ক্রিকেট দলকে।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার, মন্দারমনিতে সম্বর্ধিত বাগানের ক্রিকেট দল

আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার