১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লিঙ্গ পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ করল রাশিয়া, সংসদে বিল পাস

পুবের কলম, ওয়েবডেস্ক: লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে রুশ সংসদে একটি বিল পাস হল। এখন শুধু প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে। অর্থাৎ দেশটিতে পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে লিঙ্গ পরিবর্তন। রাশিয়ার পার্লামেন্ট দুমাতে বিলটি উত্থাপিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ সাংসদ লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধের পক্ষে ভোট দেন। এখন বিলটিকে স্বাক্ষরের জন্য পুতিনের কাছে পাঠানো হবে। বিদেশি প্রভাবের কারণে দিন দিন রাশিয়াতেও লিঙ্গ পরিবর্তনের হার বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানান রুশ সাংসদগণ। বিল আইনে পরিণত হলে রাশিয়াতে লিঙ্গ পরিবর্তনের জন্য সবধরনের সার্জারি নিষিদ্ধ হবে।

একই সঙ্গে কেউ আর লিঙ্গ বদলানোর জন্য আবেদনও করতে পারবেন না। উত্থাপিত প্রস্তাবে বলা হয়, রাশিয়াতে বর্তমানে লিঙ্গ পরিবর্তন সম্পর্কিত বড় একটি শিল্প গড়ে উঠছে। এরসঙ্গে যুক্ত আছে অনেক চিকিৎসক, সাইকোলজিস্ট এবং সমকামী সম্প্রদায়ের পক্ষে কাজ করা কিছু সংগঠন। তারা রাশিয়ার তরুণ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করছে। ২০১৬ সালে রাশিয়ায় মাত্র ১৪২ জন লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিল, ২০২২ সালে তা বেড়ে ৯৯৬তে দাঁড়িয়েছে। সংসদ স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এই বিলের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এটি আইনে পরিণত হলে রাশিয়া বেঁচে যাবে। ‘এই সিদ্ধান্ত আমাদের নাগরিক ও শিশুদের সুরক্ষা দেবে।’ আমেরিকায় লিঙ্গ পরিবর্তনের সার্জারি ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে ভলোদিন বলেন, এই পথে চললে ওরা ধ্বংস হবে। আমাদের কাছে এটি অগ্রহণযোগ্য।’

আরও পড়ুন: ৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

আরও পড়ুন: সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিঙ্গ পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ করল রাশিয়া, সংসদে বিল পাস

আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার