০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, আরও ২০ কোটি বাজেয়াপ্ত করল ইডি

প্রতিকি ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। ফের ২০ কোটি টাকার হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ফলে সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির টাকার পরিমাণ দাঁড়াল ১৪৬ কোটি টাকা।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য মিলেছে। অভিযুক্তদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিশ মিলেছে। যা হিসাব বহির্ভূত। এই টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

গত বছর ২২ জুলাই থেকে দফায় দফায় বিপুল টাকা উদ্ধার করেছে ইডি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাটেই মিলেছিল ৫২ কোটি টাকা। অন্যান্যদের থেকেও মোট ১২৬ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছিল। তার সঙ্গে নতুন করে যুক্ত হল আরও ২০ কোটি টাকা। ফলে মোট টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪৬ কোটি।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
ট্যাগ :
সর্বধিক পাঠিত

গাজায় নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানতে নারাজ হামাস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, আরও ২০ কোটি বাজেয়াপ্ত করল ইডি

আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার