১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওভালে রিকি পন্টিং কে আঙুর ছুড়ে মারলেন ব্রিটিশ সমর্থকরা

পুবের কলম,ওয়েবডেস্ক: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট চলাকালীন ওভালে কিংবদন্তি অস্ট্রেলিয়ান প্রাক্তন বিশ্বজয়ী ক্যাপ্টেন রিকি পন্টিংকে আঙুর ছুড়ে মারলেন কিছু ব্রিটিশ সমর্থক। অ্যাশেজের এই আইকনিক ভেন্যুতে পন্টিং ধারাভাষ্য দিচ্ছিলেন। আসলে সেই সময় রিকি পন্টিং টড মরফির ইন্টারভিউ নিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে কিছু দর্শক তাকে আঙুর ছুড়ে মারেন। পন্টিংয়ের পায়ের তলায় পড়ে থাকে প্রচুর আঙুর। ঘটনায় প্রচন্ড রেগে যান অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক। কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের যেন চিহ্নিত করা হয়। সম্প্রচার চলাকালীন রিকি পন্টিং সরাসরি বলে দেন,’ ব্রিটিশ সমর্থকরা এতটাই নিম্ন রুচির হয়ে গিয়েছে যে আমাকে আঙুর ছুঁড়েও মারছে। কারা এমন কাজ করেছে, আমি তা জানতে চাই। চলতি অ্যাশেজ সিরিজের ব্রডকাস্টারদের সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে রিকি পন্টিং ইংল্যান্ডে এসেছেন। এদিকে অ্যাশেজের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া অনেকটা সুবিধা জনক অবস্থায় রয়েছে। ইংল্যান্ডের ২২২ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওভালে রিকি পন্টিং কে আঙুর ছুড়ে মারলেন ব্রিটিশ সমর্থকরা

আপডেট : ২৮ জুলাই ২০২৩, শুক্রবার