২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের আউটডোরের টিকিট কাটতে কিউআর কোড

পুবের কলম প্রবিদেক:  রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিত্যদিন চোখে পড়ে আউটডোর টিকিট কাউন্টারে ভিড় উপচে পড়ছে ব্যস্ত সময়ে। প্রচুর সময় লেগে যাচ্ছে রোগীদের টিকিট কাটতে। ভিড় কমিয়ে এই প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের স্বাস্থ্য দফতর পরীক্ষামূলক ভাবে কিছু হাসপাতালে কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার একটি পাইলট প্রকল্প চালু করেছিল কয়েকটি হাসপাতালে।

এ বার সেই ব্যবস্থাই চালু হচ্ছে রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে। রাজ্যের সব মেডিকেল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের মেডিকেল সুপার তথা উপাধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এ সংক্রান্ত একটি আদেশনামা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

রাজ্যের স্বাস্থ্যভবন থেকে জারি হওয়া আদেশনামায় বলা হয়েছে, প্রতিটি সরকারি হাসপাতালে একটি আলাদা টিকিট কাউন্টার যেন তৈরি করা হয় যেটি শুধুমাত্র কিউআর কোড-এ যুক্ত টিকিটের জন্যে ব্যবহার হবে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, হাসপাতালের বিভিন্ন জায়গায় কিউআর কোড’র স্টিকার লাগানো থাকবে। সেটি স্মার্টফোনে স্ক্যান করলেই স্বাস্থ্য দফতরের পোর্টালের ই-প্রেকসিপসেন সেকশনে ঢোকা যাবে। সেখানে রোগীর নাম-ধাম ও অন্য তথ্য ভরে আপলোড করতে হবে। তার পর সেটির প্রিন্ট-আউট নিতে হবে ওই পৃথক টিকিট কাউন্টার থেকে।

সেখানেও ওই টিকিটে প্রতিটি রোগীর জন্যে আলাদা কিউআর কোড-ত্র ছাপা হয়ে যাবে যা স্ক্যান করলে স্বাস্থ্য দফতরও ওই রোগীর বিস্তারিত তথ্য পেয়ে যাবে। মনে করা হচ্ছে এই ব্যবস্থা লাগু হয়ে গেলে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে আউটডোরে চিকিৎসা করাতে আসা মানুষের ভিড় আর টিকিট কাউন্টারের সামনে জমবে না।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালের আউটডোরের টিকিট কাটতে কিউআর কোড

আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার