১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খেলা দেখতে এসে মৃত্যু সাদা কালো সমর্থক সিরাজউদ্দিনের, শোকস্তব্ধ মহামেডান

পুবের কলম,ওয়েব ডেস্ক: কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিং ও আর্মি রেড এর মধ্যে ম্যাচ চলার মধ্যেই ভেসে এলো এক দুঃসংবাদ। গ্যালারিতে বসে খেলা দেখছিলেন ৫৬ বছরের সিরাজউদ্দিন শেখ। নিয়মিতই তিনি মহামেডানের খেলা দেখার জন্য মাঠে আসেন। বৃহস্পতিবার ছিল মহামেডানের নৈশালোকে ম্যাচ। এবছরের কলকাতা লিগের এটি প্রথম নৈশালোকে আয়োজন করা কোন ম্যাচ। আর সেই ম্যাচ দেখতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহামেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন । গ্যালারিতে ম্যাচ দেখতে দেখতে অসুস্থ বোধ করেন সিরাজউদ্দিন। মহামেডান সমর্থকরা যাকে চেনেন রাজকুমার নামে। সঙ্গে সঙ্গেই আইএফএর অ্যাম্বুলেন্সে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহামেডান সদস্যরাই তাকে নিয়ে যান হাসপাতালে । কিন্তু চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। খিদিরপুরের সিরাজউদ্দিনের মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সৌরভ পালরা রাতে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। সিরাজউদ্দিনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি, মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ। সিরাজউদ্দিনের পরিবারের সঙ্গে গিয়ে দেখাও করে এসেছেন মহামেডান কর্তারা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খেলা দেখতে এসে মৃত্যু সাদা কালো সমর্থক সিরাজউদ্দিনের, শোকস্তব্ধ মহামেডান

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার