১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন হিথ স্ট্রিক

পুবের কলম,ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই ভুল খবর রটে গিয়েছিল তিনি আর নেই। কিন্তু এবার সত্যিই প্রয়াত হলেন জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক। তাঁর স্ত্রী নাদিন এই খবর নিশ্চিত করেছেন। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৪৯ বছরের এই জিম্বাবোয়েন ক্রিকেটার। জিম্বাবোয়ের একমাত্র বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে স্ট্রিকের।  বেশ   কয়েকদিন ধরেই নিজের ফার্ম হাউসেই ছিলেন স্ট্রিক। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতেই পরলোকগমন করেন জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার। গত ৬ মাসে  স্ট্রিকের শারীরিক অবস্থার  অবনতি হতে শুরু করেছিল। ডাক্তাররা তাঁকে কোনও আশাই দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সব কিছুকে মিথ্যে করে শনিবার মধ্যরাতে চলে গেলেন স্ট্রিক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলে গেলেন হিথ স্ট্রিক

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার