১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

পুবের কলম ওয়েবডেস্কঃ বদলা নিয়ে নিল মোহনবাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে  মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। ৭১ মিনিটে কার্যত একক প্রচেষ্টায় গোল করে  সবুজ মেরুন গ্যালারিতে মাতিয়ে তোলেন দিমিত্রি পেত্রাতোস।

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

উল্লেখযোগ্য ব্যাপার, এর কিছুক্ষন আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগানের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে। দশ জনের মোহনবাগানকে পেয়ে চেপেও ধরে ইস্টবেঙ্গল। কিন্তু সেই অবস্থাতেও কাজের কাজটি করে দেন দিমিত্রি। ইস্টবেঙ্গলের সামনেও একাধিক সুযোগ এসেছিল। কিন্তু তাদের ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হয়।

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

প্রসঙ্গত, এই ডুরান্ডের গ্রুপ পর্বের ডার্বিতে লাল হলুদের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। টানা আটটি ডার্বি জেতার পরে হেরে গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এ দিন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সেই হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল জুয়ান ফেরান্দো ব্রিগেড।

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

এ দিন শুরু থেকেই আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা  হয়। ফেরান্দো এ দিন প্রথম একাদশে নামাননি বিশ্বকাপে জেসন কামিন্সকে। অন্যদিকে ইস্টবেঙ্গলও রির্জাভ বেঞ্চে  ক্লেটন সিলভাকে রেখে খেলা শুরু করে। পরে তাঁকে মাঠে নামানো হলেও কোনও লাভ হয়নি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার