১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এর বিদেশ যাত্রা বিষয়ক মামলা। বিদেশ যাত্রার অনুমতি পেলেন কুণাল ঘোষ। এদিন তৃণমূলের মুখপাত্রকে বিদেশ যাত্রার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কুণাল ঘোষ সারদা মামলায় একজন অভিযুক্ত। এই অভিযোগেই তাঁর বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সেই আপত্তি খারিজ করে দেয়।

ডিভিশন বেঞ্চ জানায়, ‘বিদেশ যাত্রা মানুষের মৌলিক অধিকার। তাছাড়া কুণাল এর আগেও বিদেশে গিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইন ভাঙার কোনও অভিযোগ ওঠেনি’। আগামী ১২ সেপ্টেম্বর বাণিজ্য সম্মেলনে যোগ দিতে স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশ সফরে যাবে রাজ্যের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলেরই সদস্য করা হয় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। কিন্তু কুণাল রাজ্যের সারদা মামলায় অভিযুক্ত এবং সেই মামলাটি তদন্তাধীন। সেই কারণেই তাঁর বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়, ‘কুণাল বিদেশে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে’।

মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। বিচারপতি  জয়মাল্য বাগচি এদিন এজলাসে বলেন, ”কুণাল অভিযুক্ত। কিন্তু, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত নয়। তাই তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া যায় না। তা ছাড়া কুণাল বিদেশে গেলে তদন্ত কী ভাবে ক্ষতিগ্রস্ত হবে? তা স্পষ্টভাবে উল্লেখ করেনি সিবিআই। তাদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণও দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা।” এর পরেই সিবিআইয়ের আপত্তি খারিজ করে কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানায়, ”আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুনাল ঘোষ।” এদিন কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুবাই ও স্পেনে যাচ্ছেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ও সাংবাদিক। তৃণমূল নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা কুণালের। মঙ্গলবার এই সফরের অনুমতি দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল। পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি মিলেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার