১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতার কথা রাখল লা লিগা, মউ চুক্তি সই, বাংলায় খোলা হবে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র

পুবের কলম প্রতিবেদক: স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লগ্নি টানার পাশাপাশি বাংলায় ফুটবলের আরও উন্নতি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্পেনে বিশ্বের প্রথম সারির ক্লাব ফুটবল লিগগুলির মধ্যে অন্যতম হল লা লিগা। লা লিগা কর্তাদের সঙ্গে এই বৈঠকের জন্য বাংলার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ময়দানের তিন ফুটবল ক্লাবের কর্তারাও রয়েছেন সেই দেশে।

স্পেন সফরে লা লিগা কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুটবলের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় লা লিগা কর্তাদের।  কলকাতার তিন প্রথম সারির ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রতিনিধিরা রয়েছেন মাদ্রিদে। বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আলাপচারিতা হয় সেখানে।

লা লিগা যাতে পশ্চিমবঙ্গে তাদের একটি ফুটবল অ্যাকাডেমি  তৈরি করে, সেই কথাও এদিন রাজ্যের তরফে বলা হয়। বাংলার আগামী প্রজন্মের খেলোয়াড়রাও যাতে রোনাল্ডো, মেসির মতো ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্যই মমতার এদিনের বৈঠক। বৈঠকে লা লিগার সঙ্গে একটি মৌ চুক্তিও সই হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রেখেছেন লা লিগা কর্তারা। খুব শীঘ্রই বাংলায় একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চলেছে লা লিগা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার কথা রাখল লা লিগা, মউ চুক্তি সই, বাংলায় খোলা হবে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার