১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোর ভারতীতে লা লিগার ফুটবল একাডেমি হবে: মুখ্যমন্ত্রী

পুবের কলম,ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের ট্রফি রুম দেখে অবাক এবং মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে লালিগার সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। বাংলায় ফুটবল একাডেমি করবে লা লিগা। অনেকেরই প্রশ্ন ছিল সেই একাডেমীর জন্য মাঠ কোথায় পাওয়া যাবে? ভালো স্টেডিয়ামও তো দরকার। এমন কোথায় করা হবে সেই একাডেমি যাতে লা লিগার সান্নিধ্যে প্রতিভা বিকাশ করতে পারে বাংলার ফুটবলারদের? সমস্যার সমাধান করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন কিশোর ভারতী স্টেডিয়ামই হবে সেই জায়গা যেখানে স্প্যানিশ আবহে গড়ে উঠবে বাংলার নতুন এবং অত্যাধুনিক ফুটবল একাডেমি। কিশোর ভারতীর কথা মুখ্যমন্ত্রী স্পেনে লা লিগার প্রতিনিধিদের জানিয়েওছেন। এবার পালা সেই প্রতিনিধিদের কলকাতায় আসা, কিশোর ভারতী দর্শন এবং সেখানে ফুটবল একাডেমি তৈরি করা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিশোর ভারতীতে লা লিগার ফুটবল একাডেমি হবে: মুখ্যমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার