১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮৭ বছর পর কলকাতা লিগজয়ের হ্যাটট্রিক মহামেডানের

পুবের কলম প্রতিবেদক: ৮৪ বছর পর ফের কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল রেড রোডের ধারের ক্লাবটি। ম্যাচের ১৩ মিনিটে কর্নার থেকে ব্যাক হেডে দারুন গোল করে মহামেডানকে এগিয়ে দিলেন। ৩৭ মিনিটে মহামেডানের হয়ে দ্বিতীয় গোল করলেন ডেভিড। মহামেডানের এটাই ছিল শেষ ম্যাচ।

ইস্টবেঙ্গলের এখনো তিনটি ম্যাচ বাকি। কিন্তু সেই তিনটে ম্যাচে জিতলেও ইস্টবেঙ্গল এর পয়েন্ট হতে পারে সর্বোচ্চ ৪২ । তাই কলকাতা লিগের এখনও বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই কলকাতা লেক চ্যাম্পিয়ন হয়ে গেল মহামেডান স্পোর্টিং। পরপর তিনবার। এর আগে ৩৪ থেকে ৩৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার কলকাতা লিগ জয়ের নজির ছিল সাদা-কালো ব্রিগেডের। সেটি ছিল স্বাধীনতা পূর্ব যুগ। আর স্বাধীনতার পর এই প্রথম কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করলো মহামেডান স্পোর্টিং।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৮৭ বছর পর কলকাতা লিগজয়ের হ্যাটট্রিক মহামেডানের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার